POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়ার হাজী ইদ্রিস মুন্সী শিশু সদন জাতীয় শোক দিবস অনুষ্ঠিত

শান্তুু ধর, কচুয়া | প্রকাশিত: আগস্ট ১৫, ২০২১ | সময়: ৭:২১ অপরাহ্ণ

চাঁদপুরের কচুয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। রবিবার উপজেলার নলুয়া হাজী ইদ্রিস মুন্সী শিশু সদনে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

চাঁদপুর জেলা বিজ্ঞান ও প্রযুক্তি বিয়ষক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ও কচুয়ার কৃতি সন্তান ইঞ্জিনিয়ার একেএম আব্দুল মোতালেবের সভাপতিত্বে ও ছাত্রলীগ নেতা সুমন মিয়াজীর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কচুয়া পৌর মেয়র নাজমুল আলম স্বপন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক শাহজালাল প্রধান জালাল,ইউপি চেয়ারম্যান আহসান হাবীব জুয়েল,আওয়ামী লীগ নেতা আবু তাহের,সফিউল্যাহ মাষ্টার প্রমুখ। পরে এতিম শিক্ষার্থী ও এলাকাবাসীর মাঝে খাবার বিতরণ
এবং বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করা হয়।

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন