POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়ার পালাখাল উচ্চ বিদ্যালয়ে জাতীয় শোক দিবস পালন

শান্তুু ধর, কচুয়া | প্রকাশিত: আগস্ট ১৫, ২০২১ | সময়: ৭:১২ অপরাহ্ণ

চাঁদপুরের কচুয়ায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী পালিত
হয়েছে।

এ উপলক্ষ্যে রবিবার পালাখাল উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা,দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এসময় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি,সদস্যবৃন্দ ও শিক্ষকবৃন্দ বঙ্গবন্ধুরM প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহীদ উল্যাহ পাটওয়ারীর সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক মো. মিজানুর রহমানের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান মো. ইমাম হোসেন সোহাগ।

এসময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন