POPULAR BD NEWS
Popular BD News Logo

কুয়েতে আগুনে ৩ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: আগস্ট ১৫, ২০২১ | সময়: ৬:০০ অপরাহ্ণ

কুয়েতে আবদালি অঞ্চলে অগ্নিকাণ্ডে তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বেশ কয়েকজন।

শুক্রবার (১৩ আগস্ট) রাতে আবদালি অঞ্চলে কৃষি কর্মে নিয়োজিত প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের আবাসস্থলে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ওই স্থানে প্রায় ২০ প্রবাসী বাংলাদেশি শ্রমিক বাস করতেন বলে জানা গেছে।

অগ্নিকাণ্ডের সূত্রপাত জানা না গেলেও ধারণা করা হচ্ছে, গ্যাস কিংবা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছে।

অগ্নিকাণ্ডে নিহতরা হলেন— সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার বাঘবাড়ী গ্রামের খুরশিদ আলী (৪৮), একই জেলার কানাইঘাট উপজেলার বাটিভারা ফইত গ্রামের মোহাম্মদ ইসলাম (৩২) ও মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলার মাগুরা গ্রামের কামাল উদ্দিন (৫১)।

মৃতরা সবাই একই মালিকের কাছে দীর্ঘদিন থেকে শ্রমিক হিসেবে কাজ করে আসছিলেন।

অগ্নিকাণ্ডের ঘটনায় আহত মোহাম্মদ আলকাছ নামে একজন প্রবাসী বাংলাদেশি স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাকিরা চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছেন।

শনিবার (১৪ আগস্ট) ঘটনাস্থল পরিদর্শন করেছেন কুয়েতে বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আসিকুজ্জামান ও শ্রম কাউন্সিলর আবুল হোসেন।

বাংলাদেশ দূতাবাস তিনজনের মরদেহ দ্রুত দেশে পাঠানো ও আহতদের প্রয়োজনীয় সহযোগিতার সর্বাত্মক চেষ্টা করবেন বলে জানান।

সূত্র:জাগরণ
H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন