POPULAR BD NEWS
Popular BD News Logo

পারাপারের অপেক্ষায় ৪ শতাধিক ট্রাক

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: আগস্ট ১৫, ২০২১ | সময়: ৫:২০ অপরাহ্ণ

পাটুরিয়া-দৌলতদিয়া রুটে পদ্মা নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় তীব্র স্রোতে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। স্বাভাবিক সময়ের চেয়ে বেশি সময় ব্যয় হচ্ছে। প্রতিটি পণ্যবাহী ট্রাককে গড়ে এক থেকে দুদিন পর্যন্তও অপেক্ষা করতে হচ্ছে।

রোববার দুপুর ১২টা পর্যন্ত ফেরি পারের অপেক্ষায় পাটুরিয়ায় চার শতাধিক পণ্যবাহী ট্রাক আটকে আছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ করপোরেশন (বিআইডব্লিটিসি) আরিচা কার্যালয়ের ডিজিএম (ভারপ্রাপ্ত) মো. জিল্লুর রহমান জানান, স্বাভাবিক সময়ে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ফেরি পার হতে আধাঘণ্টার মতো সময় লাগত। পদ্মার পানি বাড়ায় তীব্র স্রোতে ফেরিগুলো পারাপারে নির্ধারিত সময়ের চেয়ে ২০ মিনিট বেশি সময় লাগছে।

এখন ফলে পাটুরিয়াঘাট এলাকায় যানবাহনগুলোকে ফেরি পারাপার হতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে।

ফেরি সেক্টরের ওই কর্মকর্তা জানান, পাটুরিয়াঘাট এলাকায় ৪০০ বিভিন্ন প্রকার পণ্যবাহী ট্রাক, ৫০টির মতো দূরপাল্লার বাস পারাপারের অপেক্ষায় রয়েছে। এ ছাড়া প্রাইভেটকার (ছোট গাড়ি) পারাপার স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি।

সূত্র:যুগান্তর
H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন