POPULAR BD NEWS
Popular BD News Logo

স্বর্ণ ডাকাতি মামলায় টোরাগড়ে এএসআই মাসুদসহ ছয় পুলিশ সদস্য রিমান্ডে

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: আগস্ট ১৪, ২০২১ | সময়: ১১:৩১ পূর্বাহ্ণ

ফেনীতে স্বর্ণ ডাকাতির মামলায় ডিবির ওসি মো. সাইফুল ইসলাম ভুইয়া, হাজীগঞ্জের টোরাগড় কাজী বাড়ীর এএসআই মাসুদ সহ ৬ পুলিশ সদস্যের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার দুপুরে ওসি মো. সাইফুল ইসলাম ভুইয়ার চার দিন ও পাঁচ পুলিশ সদস্যের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়।

অভিযুক্তদের মধ্য হাজীগঞ্জ পৌর এলাকার টোরাগড় গ্রামের কাজী বাড়ির আবু কাজীর ছেলে মাসুদ রানাও জড়িত রয়েছেন।

অভিযুক্ত অন্যরা হলো- ফেনী ডিবির ওসি সাইফুল ইসলাম, উপ-পরিদর্শক (এসআই) মোতাহের হোসেন, মিজানুর রহমান ও নুরুল হক এবং সহকারী উপ-পরিদর্শক (এএসআই) অভিজিত বড়ুয়া ও মাসুদ রানা।

গত মঙ্গলবার রাতে ব্যবসায়ী গোপাল কান্তি দাস বাদী হয়ে তাদের বিরুদ্ধে ফেনী মডেল থানায় ডাকাতি মামলা করেছেন। তাদের কাছ থেকে ১৫টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। দুপুরে এ তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার (এসপি) খোন্দকার নূরুন্নবী।

পুলিশ সূত্রে জানা যায়, মামলা তদন্তকারী কর্মকর্তা এসআই মুনির হোসেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্বর্ণের বার ডাকাতি মামলার আসামি ফেনী জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. সাইফুল ইসলাম ভুইয়া, এসআই মোতাহের হোসেন, এসআই মিজানুর রহমান, এসআই নুরুল হক, এএসআই অভিজিত বড়ুয়া ও এএসআই মাসুদ রানাকে আদালতে হাজির করে প্রত্যেকের পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেন। আদালত ওসি মো. সাইফুল ইসলাম ভুইয়ার চার দিন ও পাঁচ পুলিশ সদস্যের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

কোর্ট ইন্সপেক্টর মো. জিলানী মজুমদার জানান, আদালতে মামলা তদন্তকারী কর্মকর্তা এসআই মুনির হোসেন ছয় আসামির পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেন। আদালত ওসি মো. সাইফুল ইসলাম ভুইয়ার চার দিন ও পাঁচ পুলিশ সদস্যের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

তিনি আরও জানান, তাদের কারাগারে প্রেরণ না করে জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় নিয়ে যাওয়া হয়।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন