চাঁদপুরের কচুয়া উপজেলায় ৯নং ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের বড় হয়াৎপুর মাতাবর বাড়িতে গত বৃহস্পতিবার রাতে একই বাড়িতে প্রেমিক ও প্রেমিকাকে আটক করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়,বিগত দুই বছর ধরে মাহতাবর বাড়ির শীতল সরকারের ছেলে রতন সরকার ও একই পাশাপাশি মাস্টার বাড়ির শীতল সরকারের ছোট মেয়ে সুবণা সরকারের সাথে দীর্ঘ দুই বছর ধরে প্রেমলীলা চালিয়ে আসছে বলে জানা গেছে।

গত বৃহস্পতিবার রাতে মাহতাবর বাড়ির সম্ভু সরকার নামে এক ব্যক্তি দেখতে পায়,একটি ঘরে তারা দুইজনে অপ্রতীকর অবস্থা আছে, সেখান থেকে তাদেরকে দেখতে পেয়ে আটক করে।
পরবর্তীতে ওই এলাকার গ্রাম পুলিশ সুনিল সরকার কে বিষয়টি অবগত করনে,সুনিল সরকার ততক্ষণাত ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ মানিক মিয়া কে মুঠোফোনে বিষয়টি জানান,পরবর্তীতে এলাকার গন্যমান্য ব্যক্তিদের নিয়ে একটি শালিশী বৈঠক বসে,সেখানে সভাপতিত্ব করেন,বাবুলাল বিএসসি ও পরিচালনা করেন বসু সরকার। এক পর্যায়ে সেখানে সবার উপস্থিতিতে দুই পক্ষের মতামত নিয়ে ইউপি সদস্য মোঃ মানিক মিয়ার হস্তক্ষেপে দুই পরিবারে সমজতার মাধ্যমে বিবাহের সিদ্ধান্ত গ্রহন করা হয়। ততক্ষণাত ধর্মীয় রীতি নীতি অনুযায়ী ছেলে মেয়ে দুই জনকে বিবাহ বন্ধনে কাজটি সম্পূর্ণ করা হয়েছে।
H/N