কচুয়া উপজেলার রহিমানগর বাজারের অধিবাসী এক সময়েরর জনপ্রিয় প্রবীণ পল্লী চিকিৎসক (ডাক্তার) শামসুল হক (৮০) আর নেই।
ইন্নালিল্লাহি””””””রাজিউন। তিনি দীর্ঘদিন যাবত রহিমানগর বাজারের নিজ বাসায় বার্ধক্য জনিত রোগে ভুগছিলেন এবং বৃহস্পতিবার (১২ আগস্ট) রাত ৮ টায় শেষ নিশ্বাস ত্যাগ করেন।
ডাক্তার শামসুল হকের মৃত্যুতে এলাকায় এক গভীর শোকের ছায়া নেমে আসে।
মরহুমের বড়পুত্র সাবেক ছাত্রনেতা আক্তার হোসেন (রানা) পিতার রূহের মাগফেরাতের জন্য সকলের নিকট দোয়া কামনা করেছেন এবং তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন, ড মহীউদ্দীন খান আলমগীর এমপি, ড সেলিম মাহমুদ, গোহট উত্তর ইউপি চেয়ারম্যান মোঃ কবির হোসেন এবং কচুয়া উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। মৃত্যুকালে তার ৪ পুত্র ও ৪ কন্যাসহ বহু আত্মীয় স্বজন এবং শুভাকাঙ্কী রেখে যান।
H/N