POPULAR BD NEWS
Popular BD News Logo

পদ্মা সেতুতে ফেরির ধাক্কা তবে ক্ষতির আশঙ্কা নেই : নৌ প্রতিমন্ত্রী

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: আগস্ট ১৩, ২০২১ | সময়: ৫:২০ অপরাহ্ণ

পদ্মা সেতুতে বারবার ফেরির ধাক্কার ঘটনার প্রতিক্রিয়ায় নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, পদ্মা সেতুতে ফেরি বার বার ধাক্কা দিচ্ছে। এতে হালকা আঘাত লাগলেও আমরা এটাকে হালকাভাবে দেখছি না। আমরা এতে বিব্রত হচ্ছি।

শুক্রবার সকালে মুন্সীগঞ্জের শিমুলিয়া ফেরিঘাট, শিমুলিয়া-বাংলাবাজার নৌরুট এবং শরীয়তপুরের মাঝিরকান্দিঘাট পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

পদ্মা সেতুতে আঘাত লাগলে সেই আঘাত ‘হৃদয়ে লাগে’ মন্তব্য করে তিনি বলেন, এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমাদের কিছু নির্দেশনা ছিল। এই নির্দেশনা পালনের ক্ষেত্রে আমরা কিছু উদাসীনতা লক্ষ্য করেছি। এগুলো কেন হচ্ছে, এ বিষয়ে আজ সন্ধ্যায় আমরা উচ্চ পর্যায়ে দায়িত্বশীলদের নিয়ে একটা সভা করব। সেই সভাতেই পরবর্তী সিদ্ধান্ত জানা যাবে।
বাংলাবাজার ঘাট থেকে মুন্সিগঞ্জের শিমুলিয়ায় যাওয়ার পথে পদ্মা সেতুর পিলারে ধাক্কা দিয়েছে ফেরি ‘‘কাকলি’’। শুক্রবার (১৩ আগস্ট) সকাল পৌনে ৭টার দিকে সেতুর ১০ নম্বর পিলারে ধাক্কা দেয় ফেরিটি। ফেরিচালক মো. বাদল হোসেনে এ তথ্য জানিয়েছে ।

শুক্রবার সকালে নৌ পরিবহন প্রতিমন্ত্রী জনাব খালিদ মাহমুদ চৌধুরী শিমুলিয়া ঘাট পরিদর্শন শেষে সাংবাদিকদের জানান মন্ত্রণালয়ে সভা হয়েছে। কিছু নির্দেশনা ছিল সে নির্দেশনা পালনের উদাসীনতা লক্ষ্য করা যাচ্ছে। এগুলো কেন হচ্ছে সে বিষয় নিয়ে আজ সন্ধায় উচ্চ পর্যায়ের বৈঠকের পর সিদ্ধান্ত জানা যাবে। মন্ত্রী আরো বলেন আজ মাঝিকান্দি ঘাট পরিদর্শন করেছি। পদ্মা সেতু পুরোপুরি চালু হওয়ার পর বাংলাবাজার ঘাটটি আর ব্যবহার করা যাবে না সেতুর সার্বিক নিরাপত্তার কারণে। সে ক্ষেত্রে মাঝিকান্দি ঘাটটি ব্যবহারের কথা চিন্তা করবেন।

সূত্র:যুগান্তর
H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন