POPULAR BD NEWS
Popular BD News Logo

হাসপালে করোনা রোগীদের ফল উপহার দিলেন চাঁদপুর প্রেসক্লাব

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: আগস্ট ১৩, ২০২১ | সময়: ১:১৬ অপরাহ্ণ

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন করোনা রোগীদের জন্যে ফল উপহার দিয়েছে চাঁদপুর প্রেসক্লাব। ১২ আগস্ট বৃহস্পতিবার বেলা ১১টায় চাঁদপুর সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্লাহর হাতে রোগীদের জন্যে ভালোবাসার উপহার স্বরূপ বিভিন্ন প্রজাতির ফল তুলে দেন প্রেসক্লাব নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর সরকারি হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ও করোনা ফোকাল পার্সন ডা. সুজাউদ্দৌলা রুবেল, সহকারি রেজিস্টার ডা. মো. ফরিদ আহমেদ চৌধুরী, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, সাধারণ সম্পাদক রহিম বাদশা, সাবেক সভাপতি শরীফ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক লক্ষ্মণ চন্দ্র সূত্রধর, সাবেক সাধারণ সম্পাদক এএইচএম আহসান উল্লাহ, যুগ্ম সম্পাদক আলম পলাশ, সময় টিভির চাঁদপুর প্রতিনিধি ফারুক আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

করোনা রোগীদের জন্যে ফল উপহারের অর্থায়নে ছিলো চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সিনিয়র সদস্য ও বর্তমান নিউয়ার্ক প্রবাসী মাকসুদুর রহমান সেলিম এবং প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আলম পলাশ। উপহারের ২শতাধিক প্যাকেটে ছিলো আপেল, কমলা, মাল্টাসহ অন্যান্য ফল। আর এসব ফল গুলো বৃহস্পতিবার দুপুরে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের দুটি আইসোলেশন ওয়ার্ডে ভর্তিকৃত রোগীদের মাঝে বিতরণ করেন হাসপাতাল কর্তৃপক্ষ।

উল্লেখ : করোনা সংক্রমণ রোধে এবং এর সংক্রমণ থেকে মানুষকে বাঁচাতে চাঁদপুর প্রেসক্লাবের পক্ষ থেকে বিভিন্ন মানবিক কার্যক্রম গ্রহণ করা হয়েছে। যার মধ্যে স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী বিতরণ, হাসপাতালে করোনা রোগীদের জন্যে অক্সিজেন সিলিন্ডার, হ্যান্ড স্যানিটাইজার প্রদানসহ জনসচেতনতা মূলক বিভিন্ন কার্যক্রম পালন করা হয়। জনস্বার্থে এই কার্যক্রম চলবে বলে জানিয়েছেন চাঁদপুর প্রেসক্লাব সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী ও সাধারণ সম্পাদক রহিম বাদশা।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন