POPULAR BD NEWS
Popular BD News Logo

প্রত্যাশা সমাজ কল্যান সংগঠনের অক্সিজেন সিলিন্ডার প্রদান

শান্তুু ধর,কচুয়া | প্রকাশিত: আগস্ট ১৩, ২০২১ | সময়: ১:০৪ পূর্বাহ্ণ

প্রত্যাশা সমাজ কল্যান সংগঠনের উদ্যোগে বেসরকারি সামাজিক সংগঠন আলোর মশাল সামাজিক যুব সংগঠনকে করোনা রোগীদের সেবা প্রদানের জন্য অক্সিজেন সিলিন্ডার প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার হাসিমপুরে আলোর মশাল সামাজিক যুব সংগঠনের সাধারণ সম্পাদক ফরহাদ বকাউলের কাছে একটি ফুল সেট অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করেন সংগঠনের সভাপতি গোলাম মোস্তফা।

এসময় উপস্থিত ছিলেন, আলোর মশালের উপদেষ্টা ওমর খৈয়াম বাগদাদী রুমি, প্রত্যাশা সমাজ কল্যান সংগঠনের সহ-সভাপতি মো. হানিফ প্রধান, সাধারণ সম্পাদক রাকিব হোসেন, সাংগঠনিক সম্পাদক রুবেল প্রমূখ।

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন