POPULAR BD NEWS
Popular BD News Logo

বিকালে নিখোঁজ, রাতে গলাকাটা লাশ উদ্ধার

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: আগস্ট ১২, ২০২১ | সময়: ১:০৮ পূর্বাহ্ণ

কুষ্টিয়ার মিরপুরে জান্নাতুল ফেরদৌস নামের পাঁচ বছরের এক কন্যাশিশুর গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে।

বুধবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মশান শাহপাড়ার বাইপাস ক্যানেল থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

পারিবারিক বিরোধের জেরে শিশুটিকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নিহতের ফুপু জহুরা খাতুনকে আটক করেছে পুলিশ।

জান্নাতুল ফেরদৌস মিরপুর উপজেলার মশান শাহপাড়া এলাকার জাহিদুল ইসলামের মেয়ে। জাহিদুল কুষ্টিয়া সুন্দরবন কুরিয়ার সার্ভিসে চাকরি করেন।

স্থানীয়রা জানান, বুধবার বিকালে নিজ বাড়ি থেকে শিশু জান্নাতুল ফেরদৌস নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর রাত সাড়ে ৯টার দিকে মশান শাহপাড়ার বাইপাস ক্যানেল থেকে তার গলাকাটা লাশ উদ্ধার করা হয়।

Ppসূত্র:যুগান্তর
H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন