কচুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ইউনিটে মঙ্গলবার সকালে ২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১জন করোনা পজিটিভ ও অন্যজন করোনা উপসর্গ নিয়ে ভুগছিলেন।
এই তথ্যটি নিশ্চিত করেন স্বাস্থ্য কর্মকর্তা সালাউদ্দিন মাহমুদ। তিনি জানান, করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে, প্রসন্নকাপ গ্রামের হাসান আলীর ছেলে সাদেকুর রহমান (৫৫)।
আর উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে কাদলা গ্রামের নাছির উদ্দিনের ছেলে আমির হোসেন (৭০)।
তিনি আরো জানান, মঙ্গলবার সকাল পর্যন্ত স্বাস্থ্য কমপ্লেক্সে ১২ জন করোনা রোগী ভর্তি রয়েছে। তন্মেধ্যে ৯ জন করোনা উপসর্গ এবং ৩ জন করোনা পজিটিভ।
H/N