POPULAR BD NEWS
Popular BD News Logo

কুমিল্লায় র‍্যাব-১১ এর হাতে মাদক ব্যবসায়ী গ্রেফতার

গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১,সিপিসি-২ এর একটি আভিযানিক দল ০৯ আগস্ট ২০২১ ইং তারিখ সকালে কুমিল্লা জেলার কোতয়ালি মডেল থানাধীন কালিয়াজুরী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।উক্ত অভিযানে | প্রকাশিত: আগস্ট ১০, ২০২১ | সময়: ৫:১৮ অপরাহ্ণ

কুমিল্লায় র‍্যাব-১১ এর হাতে মাদক ব্যবসায়ী গ্রেফতার। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১,সিপিসি-২ এর একটি আভিযানিক দল ০৯ আগস্ট ২০২১ ইং তারিখ সকালে কুমিল্লা জেলার কোতয়ালি মডেল থানাধীন কালিয়াজুরী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।উক্ত অভিযানে ০১ টি দেশীয় অস্ত্র [এলজি],০২ রাউন্ড কার্তুজ,১২৩৫ পিস ইয়াবা ট্যাবলেট,১৯ বোতল বিয়ার,০১ তি রামদা,০১ টি ছোরাসহ একজন চিহ্নিত অস্ত্রধারী মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়।গ্রেফতারকৃত অস্ত্রধারী মাদক ব্যবসায়ী কুমিল্লা জেলার কোতয়ালি মডেল থানার কালিয়াজুরী গ্রামের মৃত নাছির উদ্দিন এর ছেলে মোঃকামাল হোসেন (৪৫)।প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিল জিজ্ঞাসাবাদে জানা যায় যে,সে দীর্ঘদিন ধরে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাসী কার্যক্রম সহ মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল।

উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালি মডেল থানার আইনানুগ ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন।চিহ্নিত ও অস্ত্রধারী মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে।
S/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন