নরসিংদীর রায়পুরা উপজেলায় টিকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে ধর্ষণের পর শরীরে পেট্রল ঢেলে আগুন দেওয়ার ঘটনায় দগ্ধ প্রবাসীর স্ত্রীর মৃত্যু হয়েছে।
সোমবার ভোরে শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন থেকে তার মৃত্যু হয়।
এর আগে শনিবার দুপুরে টিকা দেওয়ার কথা বলে প্রবাসীর স্ত্রী পারভিন বেগমকে (৩০) বাড়ি থেকে ডেকে আনে তার শ্বশুরবাড়ির লোকজন। পরে রাতে রায়পুরা উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের লোচনপুর এলাকায় একটি বাঁশঝাড়ে নিয়ে ধর্ষণের পর পেট্রল ঢেলে তার শরীরে আগুন লাগিয়ে দেয় তার দেবর।
এ ঘটনায় দেবরসহ দুজনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, রায়পুরার বাঁশগাড়ি ইউনিয়নের সোবানপুর গ্রামের দানা মিয়ার মেয়ে পারভিন বেগমের সঙ্গে মরজাল এলাকার প্রবাসী জাকির হোসেনের বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে ১০ বছর বয়সি একটি কন্যাসন্তান রয়েছে।
সূত্র: যুগান্তর
H/N