কচুয়ায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। গতকাল রবিবার উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে
এ উপলক্ষে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপায়ন দাস শুভর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান সুলতানা খানম।
বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা কুলসুম মনি, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সোফায়েল হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মৃণালীনি কর্মকার,যুব উন্নয়ন অফিসার মোহাম্মদ মাহবুব-উল-আলম প্রমুখ। এসময় বিভিন্ন বিভাগের কর্মকর্তাসহ উপকারভোগী সদস্যরা উপস্থিত ছিলেন।
H/N