POPULAR BD NEWS
Popular BD News Logo

ইকরাম চৌধুরী’র প্রথম মৃত্যু বার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: আগস্ট ৮, ২০২১ | সময়: ৫:১৩ অপরাহ্ণ

চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি, চ্যানেল আই এর জেলা প্রতিনিধি ও দৈনিক চাঁদপুর দর্পনের প্রতিষ্ঠাতা সাংবাদিক ইকরাম চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষকী উপলক্ষ্যে ফরিদগঞ্জ প্রেসক্লাব আয়োজিত আলোচনা সভা ও দোয়ার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

শনিবার বিকেলে ফরিদগঞ্জ প্রেসক্লাব’র সভাপতি কামরুজ্জামানের সভাপত্বিতের বক্তব্যে তিনি বলেন, চাঁদপুরের সাংবাদিকতায় ইকরাম চৌধুরী এক উজ্জ্বল নক্ষত্রের নাম। সমৃদ্ধ এক পাঠশালার নাম। অকুতোভয় এক কলম যোদ্ধার নাম। প্রথম সরাসরি দৈনিক পত্রিকা চালু করে চাঁদপুরের সাংবাদিকতায় তিনি যে পথের সূচনা করেছেন, সে পথ ধরে চাঁদপুরের সাংবাদিকতা আজ ক্রম বিপ্লবের দিকে ধাবমান। সংবাদ সংগ্রহে ইকরাম চৌধুরী যে একনিষ্ঠতা দেখিয়েছেন, তা আজ অনেকেরই চলার পাথেয়। সংবাদকর্মী তৈরীতে যে আদর্শ শিক্ষকের ভূমিকা তিনি রেখেছেন, সে শিক্ষাই তাঁকে সংবাদ জগতে আজো অমর করে রেখেছে। অভিভাবক হিসেবে যে দায়িত্বশীলতার পরিচয় তিনি দিয়েছেন যুগ যুগ ধরে তা সকলের প্রেরণা যোগাবে। দেশ ও জাতির কল্যাণে নিবেদিত প্রাণ সংবাদকর্মী হিসেবে নিজেকে সঁপে দিতে পারলেই ইকরাম চৌধুরীর মত আমাদের সাংবাদিকতাও সার্থকতার ইতিহাস রচনা করবে।

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আ.ছোবহান লিটনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি মামুনুর রশিদ পাঠান, বর্তমান কমিটির সিনিয়র সহ-সভাপতি এমকে মানিক পাঠান,সাবেক সভাপতি নুরুন্নবী নোমান, বর্তমান কমিটির সহ-সভাপতি মো. মহিউদ্দিন,মশিউর রহমান, আমান উলাহ আমান, জাকির হোসেন সাইদ পাটওয়ারী, সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী ও ম্যাগাজিন হাউজ ফরিদগঞ্জ পরিচালক মাও. তাজুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন, ফরিদগঞ্জ ওয়াবদা মসজিদের ইমাম মাওলানা জয়নুল আবেদিন ও খাদেম মো.ইলিয়াস হোসাইন।
আলোচনা সভা শেষে সাংবাদিক ইকরাম চৌধুরী ও ফরিদগঞ্জ প্রেসক্লাব সভাপতি মো. কামরুজ্জামানের শাশুড়ি হোসনেয়ারা বেগমের পরকালের জীবনের শান্তিকামনা এবং ফরিদগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য দৈনিক চাঁদপুর দর্পণ’র ফরিদগঞ্জ ইনচার্জ আবুহেনা মোস্তফা কামালের আশুরোগ মুক্তি কামনা করে দোয়া করা হয়।

উল্লেখ, দৈনিক চাঁদপুর দর্পণ’র ফরিদগঞ্জ উপজেলার ইনচার্জ আবুহেনা মোস্তফা কামালের দিকনির্দেশনায় অনুষ্ঠানের আয়োজন করেন, মাসুম তালুকদার ও গাজী মমিন।

অনুষ্ঠানে উপস্থিত হয়ে সাফল্যমন্ডিত করার জন্য দৈনিক চাঁদপুর দর্পণ’র ফরিদগঞ্জ পরিবারের পক্ষথেকে উপস্থিত সকলকের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।

 

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন