হাজীগঞ্জ বাজারের কিশোর লাইব্রেরীর পশ্চিম পাশে দুই ভাইয়ের মাস্কসহ বিভিন্ন সরঞ্জামের যন্ত্রণায় পথচারীদের ভোগান্তি নিরসন করতে সর্তক করলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এনামুল হাসান।
তিনি শনিবার বিকালে অভিযানকালে দুই ভাইকে পথচারীদের জায়গা থেকে মাস্কগুলো সরানোর নির্দেশ প্রদান করেন।
এদিকে নেই সামাজিক দূরত্বের বালাই, শতভাগ হচ্ছে না এখনও মাস্ক। প্রতিদিনই পরিচালনা করছে মোবাইল কোর্ট করা হচ্ছে জরিমানা। হাজীগঞ্জে ৬ মামলায় ৫,৩০০ টাকা জরিমানা করা হয়েছে। হাজীগঞ্জ উপজেলাধিন বলাখাল বাজার এবং হাজীগঞ্জ বাজারস্থ এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করছেন নির্বাহী মেজিষ্ট্রেড এনামুল হাসান।
এতে সরকারি বিধিনিষেধ লঙ্ঘনকারীদের মামলা এবং জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট এনামুল হাসান পপুলার বিডিনিউজকে বলেন, যারা সরকারী বিধিনিষেধ লঙ্ঘন করবে আমরা তাদের বিরুদ্ধেই আইনানুগত ব্যবস্থা গ্রহণ করবো। দেশে করোনা মহামারী আকার ধারণ করছে এতে আমাদের সবাইকেই সচেতন থাকতে হবে। মাস্ক পরার বিষয়টি বেশি গুরুত্ব দিতে হবে।