POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়া জেলার পুলিশ সুপারের মানবিক সহায়তা কার্যক্রম অনুষ্ঠিত

শান্তুু ধর,কচুয়া | প্রকাশিত: আগস্ট ৭, ২০২১ | সময়: ৬:৫২ অপরাহ্ণ

চাঁদপুর জেলা পুলিশ প্রশাসন কতৃক আয়োজিত করোনাকালীন সময়ে ২ শতাধিক গরীব, অসহায় ও দুস্থদের মাঝে মানবিক সহায়তা (খাদ্য সামগ্রী) বিতরণ করা হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল শনিবার বিকালে কচুয়া থানা মিলনায়তনে এক মানবিক সহায়তা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কচুয়া থানার ওসি মো. মহিউদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সনতোষ চন্দ্র সেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- চাঁদপুর জেলা পুলিশ সুপার মিলন মাহমুদ (বিপিএমবার)। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুলতানা খানম, পৌর মেয়র নাজমুল আলম স্বপন, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী ও সিনিয়র সহকারী পুলিশ সুপার আবুল কালাম চৌধুরী।
H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন