POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে অক্সিজেন সেবায় এগিয়ে আসলেন আমেরিকা প্রবাসী জালাল উদ্দীন রুমী

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: আগস্ট ৭, ২০২১ | সময়: ৭:২৭ অপরাহ্ণ

হাজীগঞ্জ উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন গুলোর অক্সিজেন সিলিন্ডার রিফিল করতে একদিনের খরচা বহন করবেন আমেরিকা প্রবাসী জালাল উদ্দীন রুমী।

শনিবার সন্ধ্যায় তিনি পপুলার বিডিনিউজকে এমনটি নিশ্চিত করেন।  করোনার এই মহামারিতে সবচেয়ে বড় সংকট অক্সিজেন সেবা। এমন সেবা দিতে হাজীগঞ্জ উপজেলায় প্রায় ২০টি সংগঠন রয়েছে। আর সংগঠনগুলো অক্সিজেন সিলিন্ডার রিফিল সংকটে পড়েন। পপুলার সেচ্ছাসেবী টিমের সমন্বয়ক মনিরুজ্জামান বাবলুর ব্যবস্থাপনায় সকল স্বেচ্ছাসেবী সংগঠনের পরামর্শে স্বল্প খরচে চট্টগ্রাম থেকে রিফিল করানোর উদ্যোগ নেয়।

পপুলার সেচ্ছাসেবী টিমের পক্ষ থেকে আমেরিকা প্রবাসী ও  হাজীগঞ্জ উপজেলার কৃতিসন্তান জালাল উদ্দীন রুমী মানবিক সেবায় এগিয়ে আসায় কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন