হাজীগঞ্জ উপজেলা বিভিন্ন এলাকায় করোনার গণটিকা দিতে টিকা গ্রহনকারিদের উপচে পড়া ভীড় লক্ষ্য করা গেছে। শনিবার সকাল সাড়ে নয়টা থেকে টিকা কেন্দ্রে টিকা গ্রহনকারিদের আসা শুরু হয়। হাজীগঞ্জ উপজেলা ও পৌর এলাকায় কেন্দ্রগুলোতে টিকা নিতে আসা প্রচুর মানুষ ভীড় করতে দেখা গেছে। তবে এসব কেন্দ্র পরিদর্শনে দেখা গেছে, পুরুষ থেকে নারীরাই টিকা নিতে আসছে বেশি ।

সকাল সাড়ে ১২ টায় হাজীগঞ্জ উপজেলার ৯ নং গন্ধর্ব্যপুর (উ:) ইউনিয়নের মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা প্রচুর নারী টীকা গ্রহনকারী।
এ সময়ের মধ্যে ৪৪৮ জনের মধ্যে ৩০৫ জনেই ছিল নারী।
কেন্দ্রে টিকা নিতে আশা শাহিনা আহমেদ বলেন, আমার টিকা দিতে আনেক দুরে যেতে হতো। কিন্তু এখন আমাদের ঘরের পাশেই। এ জন্য ভালো হয়েছে। বিশেষ করে আমাদের নারীদের জন্য বেশি সুবিধা হয়েছে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম জানান, আমরা দু’তিন দিন ধরে মাইকিং প্রচার করে সচেতন করেছি।

পরিদর্শনে এসে হাজীগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা গোলাম মোস্তফা বলেন, উপজেলার বিভিন্ন এলাকায় টিকা গ্রহনে আগ্রহী বেশি। যা সন্তোষ জনক।
এদিকে হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করছেন।