POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়ায় প্রাইভেটকার খালে, নিহত দুই আহত তিন 

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: আগস্ট ৬, ২০২১ | সময়: ৫:০০ অপরাহ্ণ

কচুয়া উপজেলার সাচার এলাকায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত ও ৩ জন আহত হয়েছে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে খাল থেকে মোঃ মাজহারুল হক ও শিশু শাকিলকে উদ্ধার করা হয়। বাকি তিন জনকে আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে ।
সাচার চেলাখান্দা ব্রিজের পাশে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খালের পানিতে তলিয়ে যায়।
নিহতরা লক্ষীপুর জেলার রাজাপুর গ্রামের মাজারুল হক ও শিশু মোঃ শাকিল।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন