POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়ায় বিআরডিবি’র ঋনের চেক বিতরণ

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: আগস্ট ৫, ২০২১ | সময়: ৬:৫৬ অপরাহ্ণ

চাঁদপুরের কচুয়ায় কোভিড-১৯ প্রনোদনা ঋণ তহবিলের আওতায় বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম
জন্মবার্ষিকীতে বিআরডিবি’র কচুয়া শাখার উদ্যোগে এসএমই ঋণের চেক বিতরণ করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান সুলতানা খানম প্রধান অতিথি হিসেবে ৩জন গ্রাহকের মাঝে ঋণের চেক বিতরণ করেন।

এসময়  ছিলেন, ইউএনও দীপায়ন দাস শুভ,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা কুলসুম মনি, ভাইস চেয়ারম্যান মাহবুব আলম, কচুয়া থানার ওসি মো. মহিউদ্দিন, উপজেলা বিআরডিবি কর্মকর্তা নন্দ দুলাল সাহা, বিআরডিবির
চেয়ারম্যান জাবের মিয়া, পরিচালক সনতােষ চন্দ্র সেন প্রমুখ।

কচুয়ায় শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকীতে বিআরডিবি’র ঋনের চেক বিতরণ করছেন অতিথিবৃন্দ।

H/N

 

 

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন