আগস্টের শুরুতে আর বর্ষার শেষে বঙ্গোপসাগরে এক থেকে দুটি মৌসুমী নিম্নচাপ সৃষ্টি হতে পারে। এ সময় মৌসুমী বায়ু সক্রিয় থাকায় বেশিরভাগ সময় মাঝারি থেকে ভারি বর্ষণও হতে পারে।
আবহাওয়া অধিদফতরের গঠিত বিশেষজ্ঞ কমিটির চলতি মাসের পূর্বাভাস প্রতিবেদনে বলা হয়, আগস্ট মাসে বাংলাদেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ সময় বঙ্গোপসাগরে এক থেকে দুটি মৌসুমী লঘুচাপ সৃষ্টি হতে পারে। যার মধ্যে একটি মৌসুমী নিম্নচাপে পরিণত হতে পারে।
উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলীয় পার্বত্য অববাহিকার কতিপয় স্থানে স্বল্পমেয়াদি আকস্মিক বন্যা দেখা দিতে পারে।
সূত্র:জাগরণ