POPULAR BD NEWS
Popular BD News Logo

প্রধানমন্ত্রীর প্রণোদনা পেয়ে খুশি হাজীগঞ্জের পল্লী উদ্যোক্তারা

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: আগস্ট ৪, ২০২১ | সময়: ১২:৫৬ অপরাহ্ণ

করোনার কবলে ক্ষতিগ্রস্থদের জন্য প্রধানমন্ত্রীর কোভিড-১৯ এর প্রণোদনা প্যাকেজে স্বল্পসুদে এসএমই ঋণ পেয়ে বেজায় খুশি হাজীগঞ্জের পল্লী উদ্যোক্তারা।

হাজীগঞ্জে পল্লী উদ্যোক্তাদের জন্য প্রধানমন্ত্রীর কোভিড-১৯ এর প্রণোদনা প্যাকেজে ৩৫ লাখ ৫০ হাজার টাকা বরাদ্ধ প্রদান করা হয়েছে।

এবারে এই প্যাকেজের আওতায় প্রাথমিক পর্যায়ে ৮জন ক্ষুদ্র ব্যবসায়ী উদ্যোক্তাকে ১৮ লাখ ৫০ হাজার টাকা ঋণ প্রদান প্রদান করা হয়েছে।

ঋণ প্রাপ্তরা হলো – মো. মহাবুব আলম ২ লাখ, মো. নেছার আহম্মদ ২ লাখ ৫ হাজার, শাহ আলম ২ লাখ, সুমন ২ লাখ ৫০ হাজার, এম এম শামছুদ্দীন শিবলী রাহাত ২ লাখ ৫০ হাজার, মো. ইমাম হোসেন ২ লাখ ৫০ হাজার, খন্দকার মো. জাহিদুল হাসান ২ লাখ ও মো. ছিদ্দিকুর রহমানকে ২ লাখ ৫০ হাজার টাকা ঋণ প্রদান করা হয়।

ক্ষুদ্র ঋণ বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার।

এ সময় উপস্থিত ছিলেন বিআরডিবি চাঁদপুরের উপ-পরিচালক মোকাব্বের হোসেন ভূইয়া, হাজীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী মো. মাইনুদ্দীন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান (মহিলা) মির্জা শিউলি পারভীন মিলি, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোহাম্মদ শাহ জালাল, সহকারি পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. আবুল কাশেম প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা সহকারি পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. আবদুল গণি।

ক্যাপশানঃ করোনার কবলে ক্ষতিগ্রস্থ পল্লী উদ্যোক্তাদরে মাঝে প্রধানমন্ত্রীর কোভিড-১৯ এর প্রণোদনা বিতরণ করেন হাজীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী মো. মাইনুদ্দীন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তারসহ অতিথিবৃন্দ।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন