হাজীগঞ্জ পৌর ছাত্রলীগের উদ্যোগে পঞ্চম দিনেও মাস্ক বিতরণ ও স্বাস্হ্য সচেতনতায় ক্যাম্পেইন অব্যাহত রেখেছে।
মঙ্গলবার বিকালে হাজীগঞ্জ পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বী প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে নেতাকর্মীদের সাথে নিয়ে পঞ্চম দিনের মতো মাস্ক বিতরণ ও স্বাস্থ্যসচেতনতায় প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছে।
হাজীগঞ্জ বিশ্বরোডে ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে হাজীগঞ্জের বিভিন্ন সড়কে উপজেলা প্রশাসনের পাশাপাশি এ সচেতনতামূলক প্রচার-প্রচারণা অব্যাহত রেখেছেন।
হাজীগঞ্জ পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বি পপুলার বিডিনিউজকে জানান,
করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে আমরা হাজীগঞ্জ পৌর ছাত্রলীগ মাস্ক বিহীন পথচারীদের মানুষের মাঝে মাস্ক বিতরণ কর্মসূচি অব্যাহত রেখেছি।
মানুষকে মাস্ক সঠিকভাবে পরানোসহ করোনাভাইরাস সম্পর্কে সতর্কতা থাকার জন্যে আহ্বান করেছি। আমাদের সবাইকে সচেতন থাকতে হবে। মাস্ক পরার মাধ্যমে অনেক রোগ থেকে বেঁচে থাকা যায়। আমরা সবাই মাস্ক পরবো ও স্বাস্থ্যবিধি মেনে চলব।