হাজীগঞ্জ উপজেলায় আবারও ড্রেজার জব্দ করা হয়েছে। এবার উপজেলার ১১ নং হাটিলা ইউনিয়নের পাতানিশ এলাকা থেকে একটি ড্রেজার জব্দ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার মঙ্গলবার বিকালে অভিযান পরিচালনা করেন। ওই সময় ড্রেজার মালিক শহীদুল ইসলামকে এক লাখ টাকা জরিমানা আদায় করেন।