POPULAR BD NEWS
Popular BD News Logo

১০ আগস্ট পর্যন্ত কঠোর বিধিনিষেধ আবার বাড়ল

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: আগস্ট ৩, ২০২১ | সময়: ৪:১৫ অপরাহ্ণ

করোনাভাইরাসের সংক্রমণ রোধে দেশে চলমান কঠোর বিধিনিষেধ আরও পাঁচ দিন বাড়িয়ে ১০ আগস্ট পর্যন্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার ।

আজ মঙ্গলবার করোনাভাইরাসের সার্বিক পরিস্থিতি নিয়ে সরকারের উচ্চপর্যায়ের এক সভা শেষে এ তথ্য জানান বৈঠকের সভাপতি ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তিনি বলেন, দোকানপাট খোলা হলেও সংশ্লিষ্ট ব্যক্তিদের টিকা নিয়ে খুলতে হবে। নিজ নিজ ওয়ার্ড থেকে সবাইকে টিকা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

কঠোর বিধিনিষেধের বিষয়ে সচিবালয়ে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের বৈঠকের পর ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

সূত্র:প্রথম আলো

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন