POPULAR BD NEWS
Popular BD News Logo

চতুর্থদিনেও স্বাস্থ্য সচেতনতায় হাজীগঞ্জ পৌর ছাত্রলীগ

মো: মজিব পাটোয়ারী | প্রকাশিত: আগস্ট ২, ২০২১ | সময়: ৯:৩১ অপরাহ্ণ

স্বাস্থ্য সচেতনতায় চতুর্থদিনেও হাজীগঞ্জ পৌর ছাত্রলীগের মাস্ক বিতরণ ও সচেতনতায় ক্যাম্পেইন করা হয়।

সোমাবার বিকালে প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে হাজীগঞ্জ পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বী তার নেতাকর্মীদের সাথে নিয়ে চতুর্থ দিনেও মাস্ক বিতরণ ও স্বাস্থ্যসচেতনতায় প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছে।

সামাজিক দূরত্ব মেনে চলা ও সাবান দিয়ে হাত ধোয়াসহ মুখে মাস্ক ব্যবহার করা এবং চিকিৎসকদের পরামর্শ মেনে চলার জন্য সাধারণ মানুষকে আহ্বান জানান পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বি।

হাজীগঞ্জ বিশ্বরোডে ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে হাজীগঞ্জের বিভিন্ন সড়কে উপজেলা প্রশাসনের পাশাপাশি এ সচেতনতামূলক প্রচার-প্রচারণা চালিয়ে যান।

মেহেদী হাসান রাব্বি পপুলার বিডিনিউজকে জানান, দেশের এমন ক্লান্তিলগ্নে মানুষ যেনো এগিয়ে আসে। করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষে নিঃস্বার্থে আমার সেচ্ছাসেবী টিম সর্বক্ষণ কাজ করে যাচ্ছে। দেশের মানুষ ভালো থাকুক এই স্বপ্ন ও আশাকে পুঁজি করে নিজের ভিতরে এক দুর্বার শক্তি সঞ্চারিত করে দৃঢ় চিত্তে সকল দুর্যোগে মানুষের পাশে থাকবে হাজীগঞ্জ পৌর ছাত্রলীগ।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন