POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জ-শাহরাস্তি স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন সিলিন্ডার বিতরণ

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: আগস্ট ২, ২০২১ | সময়: ৫:২৮ অপরাহ্ণ

ইঞ্জিঃ মোহাম্মদ হোসাইনের সহায়তায় হাজীগঞ্জ-শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন সিলিন্ডার বিতরণ ২ আগস্ট সোমবার সকাল ১১ঃ০০ টায় আইইবি-ম্যাক্স গ্রুপের যৌথ উদ্যোগে এবং বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রনালয় পাওয়ার সেলের মহাপরিচালক চাঁদপুর জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য, অইইবি এর ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিঃ মোহাম্মদ হোসাইনের সহায়তা হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ টি এবং শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ টি মেডিক্যাল অক্সিজেন সিলিন্ডার বিতরণ করা হয়।

হাজীগঞ্জ এবং শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অক্সিজেন সিলেন্ডার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সে সংযুক্ত ছিলেন ইঞ্জিঃ মোহাম্মদ হোসাইন এবং ওনার পক্ষে হাজীগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আ স ম মাহবুব উল আলম লিপন এর হাত থেকে আনুষ্ঠানিকভাবে অক্সিজেন সিলিন্ডার গ্রহণ করেন হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তত্ত্বাবধায়ক শোয়েব আহমদ চিশতী।

শাহরাস্তি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জনাব কামরুজ্জামান মিন্টু এবং সাবেক পৌর মেয়র জনাব মোশারফ হোসেন পাটওয়ারীর হাত থেকে অনুষ্ঠানিকভাবে অক্সিজেন সিলিন্ডার গ্রহণ করে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তত্ত্বাবধায়ক ডাঃ নাসির উদ্দিন।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে ভিডিও কনফারেন্সে ইঞ্জিঃ মোহাম্মদ হোসাইন বলেন বর্তমান এই দুর্যোগ থেকে উত্তরণে সরকারের পাশাপাশি আইইবি এবং ম্যাক্স গ্রুপের মত বেসরকারি প্রতিষ্ঠান এবং ব্যক্তি পর্যায়ে ধনাঢ্য ব্যক্তিদের এগিয়ে আসার আহবান জানিয়ে তিনি বলেনে, চাঁদপুরের অনেক ধর্নাঢ্য ব্যক্তি রয়েছেন। আমি অনুরোধ করবো, এই দুর্যোগে আপনারা মানুষের পাশে দাঁড়ান। আমরা সকলে যদি মানবিক দিক বিবেচনা করে যার যার অবস্থান থেকে সম্মিলিতভাবে এগিয়ে আসি, তাহলে এই সংকট থেকে সহজে উত্তরণ করা সম্ভব।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তত্ত্বাবধায়ক শোয়েব আহমদ চিশতী, হাজীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহসান মৃদা, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য মাহবুবুর রহমান, সাবেক ছাত্রলীগ নেতা নেছার আহমেদ পাটোয়ারী, আব্দুর রাজ্জাক।

পৌর তাঁতী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সাবেক ছাত্রনেতা সালামত উল্লাহ, নাহিদ, মাহির, ফয়সাল, সহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জনাব কামরুজ্জামান মিন্টু সাবেক পৌর মেয়র মোশারফ হোসেন পাটওয়ারী শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স তত্ত্বাবধায়ক ডাঃ নাসির উদ্দিন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি জনাব হুমায়ন কবির সাধারন সম্পাদক কাজল সাংবাদিক ফয়েজ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কমকর্তা বৃন্দ এবং অঙ্গসংগঠনের নেত্রীবন্দ।

H/N

 

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন