উপজেলা পরিষদ থেকে কোয়া চাঁদপুর বাজার পর্যন্ত দীর্ঘদিন ধরে রাস্তাটির বেহাল দশার পরিনীতি হয়েছে। এ রাস্তা দিয়ে বিভিন্ন গাড়ি চালক ও যাত্রীরা প্রতি মুহূর্ত ঝুঁকিপূর্ণ ভাবে চলাচল করতো।
সামান্য বৃষ্টি হলে বিভিন্ন অংশে গর্ত ভিতরে পানি আটকে চলাচলের অযোগ্য হয়ে পড়ে রাস্তাটি বেহাল দশা দেখে পৌরসভার মেয়র নাজমুল আলম স্বপনের নির্দেশে পরিষদের অর্থায়নে বেহাল দশা রাস্তাটি নিজের হাতে কোদাল দিয়ে সংস্কার করে দেন ১ নং ওয়ার্ড কাউন্সিলর তাজুল ইসলাম রাজু।
স্থানীয় পথচারীরা জানান, দীর্ঘদিন ধরে এ রাস্তাটি বেহাল দশা হয়ে রয়েছে। পশ্চিম অঞ্চলের লোকজনে এ রাস্তা দিয়ে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কচুয়া উপজেলা পরিষদ ও কচুয়া বাজার যাবার একমাত্র রাস্তাটি। গত কয়েকদিন ধরে ভারী বৃষ্টি হওয়ার কারণে রাস্তার বিভিন্ন অংশে গর্ত হয়ে পানি আটকে চলাচলের অযোগ্য হয়ে পড়ে। গ্রামবাসী সবাই মিলে স্থানীয় কাউন্সিলর তাজুল ইসলাম রাজুকে অবগত করলে তিনি পৌর মেয়র নাজমুল আলম স্বপন ভাইয়ের সাথে সমন্বয় করে নিজ হাতে রাস্তার সংস্কার করে দেন আমরা তার প্রতি কৃতজ্ঞতা জানাই।
কাউন্সিলর মোঃ তাজুল ইসলাম বলেন, উপজেলা কাদলা ইউনিয়নের রঘুনাথপুর থেকে বিশ্বরোড যাবার পশ্চিম অঞ্চলের কয়েকটি গ্রামের একমাত্র রাস্তাটি।
কিছুদিন আগে ভারী বৃষ্টিপাত হওয়ার কারণে রাস্তা ভিতরে পানি আটকে বেহাল দশায় পরিণত হয়েছে। রাস্তা বেহাল দশার বিষয়টি স্থানের আমাকে অবগত করলে, আমি সাথে সাথে পৌর মেয়র নাজমুল আলম স্বপন মহোদয় সাথে সমন্বয় করে নিজে হাতে রাস্তাটি এলাকার কিছু যুবকদেরকে নিয়ে রাস্তাটি সংস্কার করি। সকলে সুস্থ থাকুন ভালো থাকবেন ধন্যবাদ।