POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে আলোর বাহনকে ৩০ হাজার টাকা দিলেন জেলা প্রশাসক

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: আগস্ট ১, ২০২১ | সময়: ৬:২৩ অপরাহ্ণ

কোভিড-১৯ এ আক্রান্ত রোগিদের অক্সিজেন সেবার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে ২টি অক্সিজেন ক্রয়ের অর্থ ৩০ হাজার টাকা হস্তান্তর করেন সুযোগ্য জেলা প্রশাসক চাঁদপুর জনাব অঞ্জনা খান মজলিশ।

নিম্নবিত্ত ও দুস্থ রোগীদের বিনামূল্যে “আলোর বাহনের” অক্সিজেন সেবাটি তাঁর দৃষ্টিগোচর হলে তিনি জেলা প্রশাসনের পক্ষ্য থেকে এই আর্থিক অনুদানের ব্যবস্থা করেন।

আলোর বাহনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাংবাদিক সাইফুল ইসলাম সিফাত বলেন,এর পূর্বে তিনি ভবঘুরে পাগল ও গৃহহীন মানুষের মাঝে “সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন” চাঁদপুর শাখার ইভেন্ট এক বেলার আহার কার্যক্রমটি চলমান রাখতে ১০ হাজার টাকার অনুদান প্রদান করেন।

এছাড়া স্বেচ্ছাসেবীদের রিফিল সমস্যা নিরসন করতে জেলা প্রশাসনের পক্ষ্য থেকে সর্বোচ্চ সহযোগীতার প্রতিশ্রুতি দেন। এবং শিঘ্রই তা সমাধান করবেন।
তিনি চাঁদপুর জেলার সকল স্বেচ্ছাসেবী সংগঠনের “অক্সিজেন সেবা” কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে বলেন, সবার আগে আপনাদের নিরাপত্তা নিশ্চিত করবেন। করোনা আক্রান্ত রোগী ও চিকিৎসকের পরামর্শ ছাড়া অক্সিজেন সেবা না দেয়ার অনুরোধ জানান।

পরিশেষে তিনি সংগঠনের সভাপতি সাইফুল ইসলাম সিফাত এর সাথে কথা বলে সকল সংগঠনের খোঁজ-খবর নেন। এবং তাঁদের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

চাঁদপুরের সকল স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ্য থেকে জেলা প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান সাইফুল ইসলাম সিফাত।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন