POPULAR BD NEWS
Popular BD News Logo

র‌্যাব-১১ এর অভিযানে নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: আগস্ট ১, ২০২১ | সময়: ২:৩৩ অপরাহ্ণ

র‌্যাব-১১ এর অভিযানে নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়। শুক্রবার কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার ওলইন পশ্চিমপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে।

ওইসময়, ২১৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৪০০ গ্রাম গাঁজাসহ এক মহিলা মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করে র‌্যাব-১১।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার ওলইন (পশ্চিমপাড়া) গ্রামের মোঃ ফরিদ মিয়ার মেয়ে মোছাঃ আফরোজা আক্তার (১৯)।

এক প্রেস বিজ্ঞপ্তিতে পপুলার বিডিনিউজকে র‌্যাব-১১, সিপিসি-২ উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লার বিভিন্ন স্থানে ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।

এ বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন