হাজীগঞ্জে ভাতিজিকে ফাঁকাঘরে একা পেয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগে চাচাকে আটক করে
পুলিশের হাতে তুলে দেয় জনতা।
ঘটনাটি হাজীগঞ্জ উপজেলার ৬নং বড়কূল পূর্ব ইউনিয়নের মোল্লাডহর গ্রামে ৩১শে জুলাই শনিবার দুপুর ২টায় ঘটেছে।
ঘটনার বিবরণে জানা যায়, মোল্লাডহর নোয়া বাড়ীর আব্দুস সোবাহানের ছেলে দুই সন্তানের জনক আ. রশিদ (৩৫) পাশ্ববর্তী চাচাতো ভাই দিনমজুর মীরুর ১৪ বছরের মেয়েকে জোরপূর্বক ধর্ষণ করার চেষ্টা করে।
মেয়েটির মা জানান, আমাদের নতুন বাড়ি মোল্লাডহর ও দিগছাইল লাগোয়া ফসলের মাঠে, চারপাশে বর্ষার পানি। শনিবার দুপুরের দিকে ঘরে আমার কিশোরী মেয়েকে রেখে নৌকা যোগে গ্রামের পুরাতনো বাড়ির পাশে বাজার করতে যাই। এ সুযোগে আমার মেয়েকে ফাঁকা ঘরে একা পেয়ে মোবাইলের চার্জার খোঁজার অজুহাত ঘরে প্রবেশ করে আমার মেয়ে বারণ করার পরেও সে ঘরে ঢুকেছে।একপর্যায়ে জাপ্টে ধরে ধর্ষণের চেষ্টা করে দেবর রশিদ মেয়ের আর্তচিৎকারে বড় ধরনের ঘটনা থেকে রক্ষা হয়। আমি ঘরে ফিরে মেয়ের দিকে তাকালে সে আমাকে জড়িয়ে হাউমাউ করে কেধেঁ উঠে সকল ঘটনা খুলে বলে। পরে তার বাবাকে খবর দিয়ে আমরা গ্রামবাসীকে জানাই। একই গ্রামের স্থানীয়,ও আলমগীর হোসেন বলেন, আমরা বিষয়টি জেনে শুনে ঘটনাস্থলে যাই। এবং বকাটে রশিদ কে আটকে রাখি। তবে আমরা যাওয়ার পূর্বে মেয়েটির বাবা মেয়ের এক বিয়ের খরচ দাবি করেন তাদের পরিবারের কাছে। তারা এ ধরনের প্রস্তাবে রাজি না হ ওয়ায় ৯৯৯ ফোনে কল করে জানালে পুলিশ রাত ৯ টার দিকে আসলে আমরা ধর্ষককে হাতে তুলে দেই।
হাজীগঞ্জ থানার উপ- পরিদর্শক জয়নাল আবেদীন বলেন, থ্রিপল নাইনের ফোনেল ঘটনাস্থলে এসে সত্যতা পাই। পরে বখাটে রশিদসহ ভিকটিমকে রাত সাড়ে ১০ টার দিকে থানায় নিয়ে আসি।