পৃথক অভিযানে র্যাব-১১ এর সিপিসি-২ কর্তৃক কুমিল্লার কোতয়ালী থানার জগন্নাথপুর এলাকা থেকে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট, ১৭১ বোতল ফেন্সিডিল জাতীয় মাদক স্কাফ সিরাপ, ৩০ বোতল বিদেশী মদ, ১৮ ক্যান বিয়ার ও ২৪০ ক্যান রেডবুল এনার্জী ড্রিংকস সহ চারজন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ৩০ জুলাই রাতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার জগন্নাথপুর এলাকায় দুটি পৃথক অভিযান পরিচালনা করেন।
ওই অভিযানে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট, ১৭১ বোতল স্কাফ সিরাপ (ফেন্সিডিল জাতীয় মাদক), ৩০ বাতল বিদেশী মদ, ১৮ ক্যান বিয়ার ও ২৪০ ক্যান শুল্ককর ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে আমদানিকৃত রেডবুল এনার্জী ড্রিংকস সহ চারজন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার দ্বিতীয় মুরাদপুর গ্রামের মৃত হারুন মিয়ার ছেলে মোঃ মামুন মিয়া (৩৫), তেলিকোনা সাহাপাড়া গ্রামের মৃত শিবুরঞ্জন সাহা এর ছেলে সুমন সাহা (৩৭), সুজানগর মুরাদপুর গ্রামের নজির মিয়ার ছেলে মোঃ রাব্বি মিয়া (২৬) ও খামার কৃষ্ণপুর গ্রামের মৃত মকবুল হোসেন এর স্ত্রী মোছাঃ রাজিয়া বেগম (৫০)।
কুমিল্লা র্যাব-১১ সিপিসি-২ এর উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেনের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে পপুলার বিডিনিউজকে জানানো হয়, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী’দেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লার বিভিন্ন স্থানে ইয়াবা, বিদেশী মদ ও বিয়ারসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। এছাড়াও গ্রেফতারকৃত আসামী মোঃ মামুন মিয়া (৩৫) এর বিরুদ্ধে কুমিল্লা কোতয়ালি মডেল থানায় অস্ত্র মামলাসহ একাধিক মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে জানান কুমিল্লা র্যাবের এই কর্মকর্তা।