হাজীগঞ্জ উপজেলার ৫নং সদর ইউনিয়নে অক্সিজেন সেবা শুরু করেছেন ইউছুফ প্রধানীয়া সুমন।
তিনি শুক্রবার তার সেচ্ছাসেবীদের দিয়ে এই অক্সিজেন সেবা শুরু করেন। আগামী ইউপি নির্বাচনে তিনি চেয়ারম্যান পদ প্রার্থী হিসেবে কয়েক বছর ধরে জনসেবা করছেন। তারই ধারাবাহিকতায় করোনাকালেও জনসেবায় নিজেকে নিয়োজিত করছেন।
জানতে চাইলে ইউছুফ প্রধানীয়া সুমন বলেন, ‘করোনা সময়ে সদর ইউনিয়নে যেকোন মানুষের চিকিৎসা সেবার বিষয়ে সেচ্ছাসেবী টিম রয়েছে। যার সার্বিক তত্ত্বাবধানে আমি রয়েছি। ‘