POPULAR BD NEWS
Popular BD News Logo

করোনার রেড জোন অন্যদিকে হাজীগঞ্জে যুবদল কমিটি নিয়ে ব্যস্ত!

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: জুলাই ২৯, ২০২১ | সময়: ৭:৫২ অপরাহ্ণ

করোনার ভয়াবহ চলছে। অথচ হাজীগঞ্জ উপজেলার ১১নং হাটিলা পশ্চিম ইউনিয়ন যুবদলের আহবায়ক কমিটির পরিচিত ও সাধারণ সভা নিয়ে ব্যস্ত। পুলিশ খবর পেয়ে পন্ড করে দেয় তাদের সভা।

বৃহস্পতিবার (২৯ জুলাই) বিকেলে দক্ষিন নোয়াপাড়া মিয়াজী বাড়ির বালুর মাঠে এই পরিচিত ও সাধারণ সভার আয়োজন করা হয়।

আর এসবের সার্বিক ব্যবস্থার নেপথ্যের কারিগর হলেন উপজেলা বিএনপির সাবেক সহ-দপ্তর সম্পাদক মো. ইমাম হোসেন লিটন।
স্থানীয় বাসিন্দারা জানান, সভা চলাকলীন সময়ে হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল আলিমসহ সঙ্গীয় ফোর্স বাঁধা দিয়ে থাকেন। পরে নেতা-কর্মিরা ছত্রভঙ্গ হয়।
তারপর নব-গঠিত আহবায়ক কমিটির পরিচিত এবং সাধারণ সভা করেন তারা। সম্প্রতি তাদের কমিটির ১৭ জন পদত্যাগ করেছেন।

ইউনিয়ন যুবদলের আহবায়ক মো. মনির হোসেন মৃর্ধার সভাপতিত্ব ও সদস্য সচিব কামাল হোসেন খানের অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ইউনিয়ন যুবদলের যুগ্ন-আহবায়ক মো. ইসমাইল হোসেন পন্ডিত, মো. ইউসুফ প্রধানীয়া, মো. ইয়াসিন আরাফাত, মো. মাসুদ হোসেন মিয়াজী, মো. রুবেল বেপারী।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন