চাঁদপুরের কচুয়ায় মহামারি করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে সরকার ঘোষিত কঠোর লকডাউনের ৫ম দিনে নিষেধাজ্ঞা অমান্য করায় ১৪ মামলায় ৩ হাজার ২শ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার কচুয়া, রহিমানগর, কাদলা, গুলবাহার ও চৌমুহনী এলাকায় এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, কচুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা কুলসুম মনি।
সরকারি নির্দেশনা অমান্য করায় ১৪ জন ব্যবসায়ী ও পথচারীকে ৩ হাজার ২শ টাকা জরিমানা করা হয়।
H/N