POPULAR BD NEWS
Popular BD News Logo

জেলায় করোনা ও উপসর্গে ৮ জনের মৃত্যু

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: জুলাই ২৭, ২০২১ | সময়: ১০:২৭ পূর্বাহ্ণ

চাঁদপুরে করোনা ও উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে।

হাজীগঞ্জ পৌরসভার ১০ নং ওয়ার্ড রান্ধুনীমূড়া মজুমদার বাড়ীর মরহুম আবুল কালাম মজুমদারের তৃতীয় ছেলে আব্দুল কাদের মজুমদার ওরফে বিটু মজুমদার প্রাণঘাতী মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

মঙ্গলবার সকাল ৭টা ২৫ মিনিটের সময় তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এছাড়া হাজীগঞ্জ পৌরসভার ৫ নং ওয়ার্ড মকিমাবাদ এলাকার বিশ্বজিৎ  সাহার মা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

তিন সোমবার দিবাগত রাতে পরলোকগমন করেন।

তবে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা এসএম শোয়েব আহম্মেদ চিশতী পপুলার বিডিনিউজকে জানান, গত ২৪ ঘন্টায় হাজীগঞ্জে করোনায় কোন মৃত্যুর খবর জানা নাই।

হাসপাতাল সূত্রে জানা যায়,চাঁদপুর করোনা আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ৪ এবং শাহরাস্তিতে করোনায় ২ জনের মৃত্যু হয়েছে।

জানা যায়, চাঁদপুর শহরের রহমতপুর আবাসিক এলাকার জাহানারা (৫০) করোনার উপসর্গে সোমবার সন্ধ্যার দিকে হাসপাতালে মৃত্যু হয়।

অপরদিকে রোববার রাত সাড়ে ৯টার দিকে চাঁদপুর শহরের প্রফেসরপাড়া এলাকার বাচ্চু মিয়া (৬৫) আইসোলেশন ওয়ার্ডে মারা যান। তিনি করোনায় আক্রান্ত ছিলেন।

কচুয়া উপজেলার ডুমুরিয়া গ্রামের সুফিয়া বেগম (৬০) সোমবার রাত ৭টা ৫০ মিনিটে চাঁদপুর সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে মারা যান। তিনি রোববার রাত পৌনে ১২টায় ভর্তি হয়েছিলেন। তার নমুনা পরীক্ষার রিপোর্ট অপেক্ষমান।

এছাড়া ফরিদগঞ্জের গৃদকালিন্দিয়া এলাকার বদপুর গ্রামের অলিউল্লাহ (৬০) সোমবার রাত ৯টা ২০ মিনিটে চাঁদপুর সদর হাসপাতালে মারা যান। একই দিন বিকেল ৩টা ৪০ মিনিট তিনি ভর্তি হয়েছিলেন। তিনি করোনায় উপসর্গে ভুগছিলেন।

শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রোববার সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে আমিনুল হক (৭০) নামের একজনের মৃত্যু হয়। তিনি ওইদিন বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। তার বাড়ি শাহরাস্তির খিলা এলাকার পাথৈর গ্রামের বাসিন্দা। তিনি করোনায় আক্রান্ত ছিলেন।

শাহরাস্তির টামটা দক্ষিণ ইউনিয়নের উয়ারুক এলাকার হাজী আবুল হাশিম (৭০) কে গত ২৪ জুলাই সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে আনার পথেই তার মৃত্যু হয়। তিনি করোনায় আক্রান্ত ছিলেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন