POPULAR BD NEWS
Popular BD News Logo

দেশবাসীর কাছে শামীমের জন্য দোয়া চাইলেন বাবা-মা

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: জুলাই ২৭, ২০২১ | সময়: ১:১৬ পূর্বাহ্ণ

শেষ টি-টোয়েন্টিতে জিম্বাবুয়েকে পাঁচ উইকেটে হারিয়ে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। ১৯৪ রানের লক্ষ্যে ফিনিশার হিসেবে কাজ করেন চাঁদপুরের কৃতিসন্তান শামীম পাটোয়ারী। দুর্দান্ত ব্যাটিংয়ে চার বল বাকি থাকতেই দলের জয় নিশ্চিত করেছেন তিনি।   মাত্র ১৫ বলে ৩১ রান করেন তিনি।

সারাদেশের ক্রিকেটপ্রেমীদের সঙ্গে ম্যাচটি দেখতে টিভির পর্দার সামনে বসে ছিল শামীমের পরিবার। ছেলের এমন কৃতিত্বে উল্লাসিত হয়ে তার বাবা-মা দেশবাসীর কাছে ছেলের জন্য দোয়া চেয়েছেন।

নিজের অনুভূতি প্রকাশ করে শামীম পাটোয়ারীর বাবা আবদুল হামিদ পাটোয়ারী বলেন, ছেলের এমন কৃতিত্বে সত্যিই তিনি অনেক গর্বিত ও আনন্দিত।

তিনি বলেন, একসময় ছেলেকে খেলাধুলা থেকে দূরে রাখতে চেষ্টা করে ছিলাম। কিন্তু সে এখন ক্রিকেটের মাধ্যমে আমার এবং বাংলাদেশের নাম সুনাম করছে। এটা একজন পিতা হিসেবে আমার জন্য গর্বের ব্যাপার। আমি পুরো দেশবাসীর কাছে তার জন্য দোয়া চাই যেন সে ভবিষ্যতেও জাতীয় দলের হয়ে দেশের জন্য আরও ভালো কিছু করতে পারে।

মা রিনা বেগম বলেন, খেলা শুরুর প্রথম থেকেই টিভির সামনে বসে ছিলাম। ছেলের জন্য আল্লাহর কাছে শুধু প্রার্থনা করেছি আমি। ছেলের হাতে জয়সূচক রান আসায় খুবই আনন্দিত আমি। আমার ছেলের জন্য দোয়া করবেন সবাই সে যেন দেশের জন্য আরও ভালো কিছু করতে পারে।

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন