POPULAR BD NEWS
Popular BD News Logo

গার্মেন্টস খোলার বিষয়ে যা বললেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: জুলাই ২৬, ২০২১ | সময়: ৫:১৭ অপরাহ্ণ

পোশাক কারখানা খুলে দেয়ার বিষয়ে সরকারেরর এখন পর্যন্ত কোনো চিন্তাভাবনা নেই বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, আমরা গার্মেন্টস ও রপ্তানিমুখী কলকারখানাগুলো বন্ধ রেখেছি। এসব কারখানায় লাখ লাখ শ্রমিক আসা-যাওয়া করতো, এখন সেগুলো কমেছে। অযৌক্তিক কারণে কেউ বাইরে বের হলে এলে কিন্তু আইনের সম্মুখীন হতে হচ্ছে।

ফরহাদ হোসেন বলেন, বিধিনিষেধের মধ্যেও অনেক কলকারখানা চালু রাখা হয়েছে শুনিছি। কারা খুলছে- তা পর্যবেক্ষণ করা হচ্ছে। যদি প্রমাণ পাওয়া যায়, তাহলে কারখানা মালিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

‘বর্তমানে কঠোর বিধিনিষেধের কোনো বিকল্প নেই। সে বিষয় নিয়ে আজকে কেবিনেটে আলোচনা হয়েছে।

সূত্র: যুগান্তর

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন