POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে পিক-আপের ধাক্কায় বৃদ্ধ নিহত

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: জুন ১১, ২০২০ | সময়: ৫:০৫ পূর্বাহ্ণ

হাজীগঞ্জ উপজেলার হাজীগঞ্জ-গৌরীপুর বিশ্বরোডের পাতানিশ আড়ং বাজারে পিকআপ ভ্যানের ধাক্কায় লেয়াকত আলী মজুমদার (৬০) নিহত হয়।

বৃহস্পতিবার সকাল ৭ টায় মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

বৃহস্পতিবার সকালে ঢাকাগামী পিকআপভ্যানটির চালক ঘুমন্ত অবস্থায় সড়কের পাশে গিয়ে বৃদ্ধাকে ধাক্কা দেয় এবং গাছের সাথে আটকে যায় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

স্থানীয় বাসিন্দা শরীফ হোসেন বলেন, বৃদ্ধকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে মৃত ঘোষণা করা হয়েছে। পিকআপভ্যানটি জব্দ করা হয়। চালক পলাতক রয়েছে।

সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন পাতানিশ ওয়ার্ড ইউপি সদস্য খোরশেদ আলম সবুজ।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন