POPULAR BD NEWS
Popular BD News Logo

বোয়ালজুড়ি খালে কিশোরদের হৈচৈ, গুণতে হলো জরিমানা

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: জুলাই ২৬, ২০২১ | সময়: ৯:২৮ পূর্বাহ্ণ

মতলব দক্ষিণ উপজেলাস্থ নারায়নপুর ইউনিয়নের বোয়ালজুড়ি খালে সরকারি বিধি নিষেধ অমান্য করে ট্রলারযোগে বনভোজনের উদ্দেশ্যে জনসমাগম করা, উচ্চস্বরে স্পীকার বাজানো ও হৈ চৈ করার অপরাধে ভ্রাম্যমান আদালতের আওতায় ৫টি মামলায় ১১হাজার ৫শ টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।
রবিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রথম শ্রেণির বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা হকের তত্ত্বাবধানে ভ্রাম্যমান আদালতে এ অর্থদন্ড প্রদান করেন।

হৈ চৈ করে নাচানাচির অপরাধে ট্রলারের প্রতিনিধি, ভাড়াকৃত সাউন্ড স্পীকার দোকানের প্রতিনিধিসহ ৫ জনকে ৫টি মমলায় ১১ হাজার ৫’শ টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। পাশাপাশি বনভোজনের খাদ্যদ্রব্য জব্দ করা হয়েছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন