POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুরে মোবাইল কোর্টে ৭ হাজার টাকা জরিমানা

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: জুলাই ২৪, ২০২১ | সময়: ৯:২৭ অপরাহ্ণ

চাঁদপুরে জেলা প্রশাসনের আদেশে ২৩ জুলাই দুপুরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইমরান-মাহমুদ-ডালিম কর্তৃক পরিচালিত মোবাইল কোর্টে স্বাস্থ্যবিধি লঙ্ঘন,সড়ক পরিবহন আইন লঙ্ঘন এবং সরকারি বিধিনিষেধ অমান্য করায় ৪ মামলায় ৭ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।

মোবাইল কোর্ট পরিচালনার পাশাপাশি জনসাধারণকে স্বাস্থ্যবিধি প্রতিপালন করতে উদ্বুদ্ধ করা হয়।

মোবাইল কোর্টটি পরিচালিত হয়েছে চাঁদপুর শহরের মোলহেড,কালীবাড়ি, বিপনীবাগ, বাসস্ট্যান্ড ও ওয়্যারলেস এলাকায়। মোবাইল কোর্ট পরিচালনায় সহায়তা করেন বর্ডার গার্ড বাংলাদেশ এর সদস্যবৃন্দ।

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন