লকডাউনের প্রথম দিনে হাজীগঞ্জ ১৬ মামলায় ২২৫০ টাকা জরিমানা করা হয়েছে। দেশে করোনা মহামারী আকার ধারণ করায় চলমান লগডাউনের প্রথম দিনেই মাক্সলিবারমান ব্যবহার না করায় ১৬ টি মামলায় ২২৫০ টাকা জরিমানা আদায় করা হয়।
শুক্রবার দুপুরে হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার হাজীগঞ্জ বিশ্বরোড এলাকায় এই অভিযান পরিচালনা করেন।
অভিযান শেষে হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার পপুলার বিডিনিউজকে জানান, করোনা ভাইরাস মহামারি আকার ধারণ করেছে। দেশে করোনা সংক্রমণের হার বৃদ্ধির মধ্যে আমাদের চাঁদপুর জেলা রয়েছে। আর চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা রয়েছে জেলার শীর্ষে। তাই স্বাস্থ্যবিধি এবং মাক্স পরিধানের বিষয়টিকে গুরুত্ব দিতে হবে। স্বাস্থ্যবিধি অমান্য কারিদের জন্য আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।