ফেইসবুকে স্ট্যাটাসের সূত্র ধরে হাজীগঞ্জ উপজেলার ১১ নং হাটিলা ইউনিয়নে ছাত্রলীগের ওপর ছাত্রলীগের হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় হাজীগঞ্জ থানায় ১১ জনকে বিবাদী করে একটি আভিযোগ দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে হাজীগঞ্জ উপজেলার ১১নং হাটিলা ইউনিয়নের ২নং ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি সাজ্জাদুল আলম বাপ্পির (২৬) উপর হামলার ঘটনা ঘটে।
আহত সাজ্জাদুল আলম বাপ্পি হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। চিকিৎসারত আবস্থায় বাপ্পী জানান, ইয়াছিন বকাউল রিয়াদের নেতৃত্বে মেহেদী, মিশাদ, শাকিল, রায়হান, আরিফ, হাসান, জিহাদ এ হামলা চালায়।
জানা গেছে, সম্প্রতি ইয়াছিন বকাউল রিয়াদকে ১১নং হাটিলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতির দায়িত্ব দেয়া হয়। কয়েকদিন পরই তার ওই পদকে স্থগিত করা হয়। বিষয়টি নিয়ে সাজ্জাদুল ইসলাম বাপ্পী তার ফেসবুক আইডিতে সভাপতির পদ স্থগিতের পর কেন সভাপতি পদ ব্যবহার করা হচ্ছে- তা তুলে ধরেন।
ঘটনার বিবরণে ছাত্রলীগ নেতা ফয়সাল কবির পপুলার বিডিনিউজকে জানান, সাজ্জাদুল ইসলাম বাপ্পি গোসল করতে গেলে সেখানে এমন নেক্কারজনক হামলার ঘটনা ঘটে। এমন পরিকল্পিত হামলার তীব্র নিন্দা জানান এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন।
এ বিষয়ে একাধিকবার ইয়াছিন বকাউল রিয়াদের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হয়।
জানতে চাইলে হাজীগঞ্জ থানা আফিসার ইনচার্জ হারুনুর রশীদ বলেন, ছাত্রলীগের একটি আভিযোগ হয়েছে। শিগগির আভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।