POPULAR BD NEWS
Popular BD News Logo

মতলবে কুকুরের কামড়ে আহত ১২

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: জুলাই ২৩, ২০২১ | সময়: ১০:৫৫ পূর্বাহ্ণ
কুকুর

মতলব উত্তর একটি পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ১২ জন আহত হয়েছে। ঈদের দিন বুধবার বিকালে উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের ৪টি গ্রামে কুকুরটি ১২ জনকে কামড়িয়ে আহত করে। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

আহতরা হলেন উত্তর রামপুর গ্রামের নজরুল ইসলামের স্ত্রী সেলিনা বেগম (৩৫), মাইজকান্দি গ্রামের মো. গাফফারের ছেলে শিশু আরাফাত (১), মৃত হজরত আলীর ছেলে আ. কাদের মির্জা (৫৬), মো. শাহজালালের স্ত্রী ভুলু বেগম (৬১), ওমর আলীর ছেলে মুনছুর আলী (৫৫), দক্ষিণ সরর্দারকান্দি গ্রামের মো. ইয়াকুব আলীর ছেলে রহিম (১০), উত্তর সরর্দারকান্দি গ্রামের আমির হোসেনের স্ত্রী নার্গিস বেগম (৩৫), মৃত আলী মিয়ার ছেলে শফিকুল ইসলাম (৫৫), আবু সাইদ বেপারীর স্ত্রী বিলকিছ (৫০), মোহাম্মদ পাটোয়ারীর ছেলে জিহাদুল (১২), হাবিবুর রহমানের ছেলে মেহেদী হাসান (৮), ছোট হলদিয়া গ্রামের তাজুল ইসলামের মেয়ে তানহা (৬) আহত হয়।

 

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন