POPULAR BD NEWS
Popular BD News Logo

দশ পরিবার পেলেন নাওপুরা সমাজ কল্যাণ ফাউন্ডেশনের সেলাই মেশিন

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: জুলাই ২২, ২০২১ | সময়: ২:৩৮ অপরাহ্ণ

কচুয়া উপজেলার গোহট দক্ষিণ ইউনিয়ন নাওপুরা গ্রামে ২২ জুলাই বৃহস্পতিবার সকালে ১০ জন বিধবা ও অস্বচ্ছল পরিবারের মাঝে সেলাই প্রশিক্ষণ প্রদান শেষে সেলাই মেশিন বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাবিব উল্লাহ মাস্টার, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুবায়ের আলম মজুমদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. আব্দুল মালেক, সরোয়ার মজুমদার, জাকির হোসেন মজুমদার। সহ-সভাপতি: এনায়েত হাসিবের উপস্থাপনায় বক্তৃতা রাখেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক মো আবু সালেহ শামিম সহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নাওপুরা সমাজ কল্যান ফাউন্ডেশন ও নাওপুরা গ্রামের বিত্তবানদের অর্থায়নে সেলাই মেশিন বিতরন কার্যক্রম অনুষ্ঠিত হয়।

নাওপুরা গ্রামের হতদরিদ্র পরিবারের মাঝে অর্থনৈতিক ভাবে নিজেদের উন্নয়নের জন্য সেলাই প্রশিক্ষণ শেষে পায়ে চালিত সেলাই মেশিন প্রদান করা হয়। পপুলার বিডিনিউজ, কচুয়া, চাঁদপুর।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন