POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে চার গ্রামে ১৩টি জামাতে ঈদুল আযহা পালিত

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: জুলাই ২০, ২০২১ | সময়: ৮:২৬ পূর্বাহ্ণ

হাজীগঞ্জ উপজেলার সাদ্রা, অলিপুর, বলাখাল ও শমেশপুর গ্রামে ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হয়।

হাজীগঞ্জ থানা পুলিশের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করে বলা হয়, এই চারটি গ্রামে ১৩ টি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

এছাড়া  ফরিদগঞ্জ উপজেলার কয়েকটি গ্রামে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার সকাল থেকে ঈদের নামাজ আদায় শেষে পশু কোরবানিতে ব্যস্ত পড়েন মুসল্লীরা।

সৌদি আরবের সাথে মিল রেখে সাদ্রা দরবার শরীফের পীর আল্লামা আরিফ উল্লাহ চৌধুরী সাদ্রাভী বলেন,  সকাল ৮ ঘটিকায় সাদরা ফাজিল(ডিগ্রি) মাদরাসা প্রাঙ্গণে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এছাড়াও চাঁদপুর জেলায় প্রায় ২৫-৩০টি জামাত অনুষ্ঠিত হয়।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন