শখের কবুতর। নিয়মিত খাবার দিতেন সত্তোর বছর বয়সী তাজুল ইসলাম। তিনি হাজীগঞ্জ উপজেলার কৈয়ারপুল তালুকদার বাড়ির বাসিন্দা।
রোববার সকালে কবুতরকে খাবার দিতে গিয়ে বাড়ীর ছাদ থেকে পা-ফসকে পড়ে প্রাণ হারান। তিনি ৩ মেয়ে ১ ছেলের জনক।
জানতে চাইলে পরিবারের পক্ষ থেকে শফিকুর রহমান বলেন, ছাদ থেকে পড়ার পরপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তাজুল ইসলাম রেলের অবসরপ্রাপ্ত রেল কর্মচারী ছিলেন।
হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ হারুনুর রশীদ বলেন, মৃতদেহ উদ্ধার করা হয়। পরে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে তাজুল ইসলামের মৃতদেহ হস্তান্তর করা হয়।