POPULAR BD NEWS
Popular BD News Logo

‘ঈদের পর লকডাউন কঠোর থেকে কঠোরতর হবে’

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: জুলাই ১৭, ২০২১ | সময়: ৪:০৩ অপরাহ্ণ

দেশের অর্থনীতির কথা চিন্তা করে কঠোর বিধিনিষেধ শিথিল করা হয়েছে। কিন্তু ঈদের পর ২৩শে জুলাই থেকে ১৪ দিনের কঠোর বিধিনিষেধ দেয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

শনিবার (১৭ই জুলাই) চুয়াডাঙ্গায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-৬ এর ৯৬তম ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ঈদের পর যে লকডাউন আসছে তা কঠোর থেকে কঠোরতর হবে। ২৩ জুলাই থেকে কঠোর লকডাউনের আওতায় আসবে গোটা দেশ। সেসময় বন্ধ থাকবে গার্মেন্টস, শিল্প-কলকারখানাসহ সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠান।

সূত্র:জাগরণ

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন